শ্রীরামকৃষ্ণ বন্দনা
প্রার্থনা সংগীতভব ভয় ভঞ্জন পুরুষ নিরঞ্জন
রতি-পতি গঞ্জনকারী।
যতিজন রঞ্জন মনো-মদ খণ্ডন
জয় ভব-বন্ধনহারী।
জয় জন-পালক সুর-দল নায়ক
জয় জয় বিশ্ব-বিধাতা।।
চির শুভ সাধক মনো-মল পাবক
জয় চির-সংশয়-ত্রাতা।
মতি-গতি বর্ধন কলি-বল মর্দন
বিষয়-বিরাগ প্রসারী।।
জড়-চিত্ত চেতক ভব-জল ভেলক
জয় নর-মানসচারী।।
জয় পুরুষোত্তম অনুপম সংযম
জয় জয় অন্তরযামী।।
খর-তর সাধন নর-দুঃখ বারণ
জয় রামকৃষ্ণ নমামি।।
রাষ্ট্রবন্দনা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিতবন্দে মাতরম্।
বন্দে মাতরম্।।
সুজলাং সুফলাং মলয়জশীতলাম্,
শস্যশ্যামলাং মাতরম্।
বন্দে মাতরম্।
শুভ্রজ্যোৎস্নাপুলকিতযামিনীম্,
ফুল্লকুসুমিতদ্রুমদলশোভিনীম্,
সুহাসিনীং সুমধুরভাষিণীম্,
সুখদাং বরদাং মাতরম্।।
বন্দে মাতরম্।।
কোটি-কোটি-কণ্ঠ-কলকলনিনাদ-করালে,
কোটি-কোটি-ভুজৈর্ধৃত-খরকরবালে,
অবলা কেন মা এত বলে?
বহুবলধারিণীং নমামি তারিণীং,
রিপুদলবারিণীং মাতরম্।।
বন্দে মাতরম্।।
তুমি বিদ্যা তুমি ধর্ম,
তুমি হৃদি তুমি মর্ম,
ত্বং হি প্রাণাঃ শরীরে।
বাহুতে তুমি মা শক্তি,
হৃদয়ে তুমি মা ভক্তি,
তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে।
ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী,
কমলা কমলদলবিহারিণী,
বাণী বিদ্যাদায়িনী,
নমামি ত্বাং।
নমামি কমলাম্,
অমলাং অতুলাম্,
সুজলাং সুফলাং,
মাতরম্।
বন্দে মাতরম্।
শ্যামলাং সরলাং,
সুস্মিতাং ভূষিতাম্,
ধরণীং ভরণীম্,
মাতরম্।
জাতীয় সংগীত
রবীন্দ্রনাথ ঠাকুর রচিতজনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ,
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ।
তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে,
জয় জয় জয়, জয় হে।।
