Government Sponsored • Established 1959033 2556 77418420897921sinthi.srsv@gmail.com
Sinthi Ramakrishna Sangha Vidyamandir emblemSinthi Ramakrishna Sangha Vidyamandir(Govt. Sponsd.) (H. S.)

About our school

Our profile, history, founder, emblem and academic team.

School History

Academic pathways

১৭১৭ খ্রিষ্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট ফারুখশিয়ারের কাছ থেকে কলকাতার চারপাশের ৩৮টি গ্রাম ইজারা নেওয়ার অধিকার লাভ করে। পরবর্তীতে, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সিরাজ-উদ্-দৌলার পতনের পর, ১৭৫৮ খ্রিষ্টাব্দে কোম্পানি নতুন নবাব মীর জাফরের কাছ থেকে এই গ্রামগুলি কিনে নেয়। এই গ্রামগুলিকে একত্রিত করে ‘দিহি পঞ্চান্নগ্রাম’ (পঞ্চান্নটি গ্রাম সংবলিত অঞ্চল) নাম দেওয়া হয়েছিল। সিঁথি ছিল এই ঐতিহাসিক দিহি পঞ্চান্নগ্রামের অন্যতম একটি গ্রাম।

উনিশ শতকে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে বরানগর, সিঁথি অঞ্চলের অনেক মানুষ যুক্ত হয়ে পড়েন। বিশেষ করে স্বাধীনতা-লাভের পর এখানকার সাধারণ মানুষদের কাছে তখনও শিক্ষা-সচেতনতা খুবই কম ছিল। মানুষের জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা একটা জরুরি বিষয় হয়ে উঠেছিল। তাই কালের নিয়মে একটি স্কুলের জন্ম নেওয়া আবশ্যিক হয়ে উঠেছিল সিঁথিতে।

আমরা ফিরে আসি সিঁথিতে জন্ম নেওয়া এক যশস্বী মানুষের জীবন-বৃত্তান্তে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনে বাংলা তথা সমগ্র ভারতবর্ষ যখন উত্তাল, সেই বছর পিতামাতার কোল আলো করে জন্ম নিলেন সিঁথির অন্যতম রূপকার শ্রী খগেন্দ্র চন্দ্র দে, আমাদের শ্রদ্ধেয় ‘কাকু’। দক্ষ সাঁতারু, ওয়াটার-পোলো খেলোয়াড়, সংগঠক কাকু চাকরি-সূত্রে বোম্বাইতে (অধুনা মুম্বাই) অবস্থানকালীন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিরজানন্দজী মহারাজের সান্নিধ্যে আসেন এবং পূজনীয় মহারাজের নিকট দীক্ষা গ্রহণ করেন।

‘আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ’ এবং ‘বহুজন হিতায় বহুজন সুখায়’—এই মন্ত্রের বাস্তব রূপদানের ঐকান্তিক প্রচেষ্টায় ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পাদস্পর্শে ধন্য সিঁথিতে ‘সিঁথি রামকৃষ্ণ সংঘ’ স্থাপন করেন এবং আজীবন সংঘের সম্পাদক হিসেবে কাজ করে গেছেন। তাঁর স্থাপিত শ্রীরামকৃষ্ণ মন্দির আজও সমাজে আধ্যাত্মিকতার অমোঘ বাণী ছড়িয়ে যায়। শিক্ষা প্রসারে তিনি স্থাপন করেন ‘সিঁথি রামকৃষ্ণ সংঘ বিদ্যামন্দির’ নামে বালক ও বালিকাদের জন্য দুটি পৃথক স্কুল। এছাড়াও এলাকার মানুষদের জন্য একটি সেবাকেন্দ্র চালু করেন।

১৯৮৮ সালে কাকু শ্রীরামকৃষ্ণলোকে চলে গেলেন। রেখে গেলেন তাঁর স্বপ্নের ‘সিঁথি রামকৃষ্ণ সংঘ’কে। কাকুর প্রতি শ্রদ্ধা জানাতে গেলে আমাদের কাজ হবে কাকু যে-যে কাজ বাস্তবায়িত করতে পারেননি, সেই কাজগুলোর রূপদান, যার দ্বারা আমরা নিজেদের কাকুর উত্তরসূরি বলতে পারব।

Serving learners since 1959

School profile

A government-sponsored, co-educational secondary and higher secondary school in Kolkata.

Established 1959
Address 76B Kalicharan Ghosh Road, Kolkata – 700050
MP A2-063
HS Index 101223
WBBSE affiliation 1965
Higher Secondary & co-education 1998
Government sponsored 2013
Sinthi Ramakrishna Sangha Vidyamandir school building
School emblem

সঙ্ঘের প্রতীকের অর্থ

The emblem

উত্তাল তরঙ্গমালা কর্মের প্রতীক, ভাসি পদ্ম তারই মাঝে শোভে চারিদিক। জ্ঞান-সূর্য প্রকাশিত উপরে তাহার, মাঝে শঙ্খ মুখরিত আনন্দ অপার।

Principal’s Message

Academic pathways
Dr. Dipankar Ghosh, Head of Institution, addressing a school programme
MESSAGE FROM HOI

সিঁথি রামকৃষ্ণ সংঘ বিদ্যামন্দির (গভঃ স্পনসর্ড)-এর শ্রদ্ধেয় অভিভাবক ও অভিভাবিকা এবং প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

একটি গুরুত্বপূর্ণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে, প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত এবং সাশ্রয়ী শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্বই নয়, বরং তাদের নৈতিক, শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রেও সমান গুরুত্ব দিয়ে থাকি।

আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকারা এমন একটি নিরাপদ, সহযোগিতামূলক ও উদ্দীপনাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের নিজস্ব সুপ্ত প্রতিভা ও সম্ভাবনাকে বিকশিত করতে পারে।

আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা হলো এমন দায়িত্বশীল, সহানুভূতিশীল ও প্রগতিশীল নাগরিক গড়ে তোলা, যারা আমাদের জাতির উন্নয়নে অর্থবহ অবদান রাখতে সক্ষম হবে।

স্কুল ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। আমি সকল অভিভাবককে তাদের সন্তানদের শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার আহ্বান জানাই।

আসুন, আমরা সবাই মিলে আমাদের তরুণ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং জীবনে মহৎ কিছু অর্জন করতে অনুপ্রাণিত করি।

সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা,

ড. দীপঙ্কর ঘোষ
প্রধান শিক্ষক

Vision & Mission

Academic pathways

আমাদের বিদ্যালয়ের লক্ষ্য হলো, এমন একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলা যেখানে প্রতিটি শিক্ষার্থীকে সমান গুরুত্ব ও সম্মান দেওয়ার সাথে সাথে তাদের শিক্ষাগত ও ব্যক্তিগত বিকাশে সক্ষম করে তোলা হয়।

ছাত্রছাত্রীদের পরিবারগুলোর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উচ্চমানের ও যুগোপযোগী শিক্ষা প্রদান এবং পরিবর্তনশীল বিশ্বে দায়িত্বশীল নাগরিক ও আজীবন শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠার জন্য বৈচিত্র্যময় পরিবেশে শিক্ষার্থীদের সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়।

আমাদের লক্ষ্য, শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা ও চরিত্র গঠনের পাশাপাশি সহানুভূতিশীল, আত্মবিশ্বাসী এবং সমাজ-হিতৈষী মানুষ হিসেবে গড়ে তোলা।